Posts

Showing posts from 2015

ক্ষোভ ঝাড়তে রোবটকে লাথি!

‘জাপান টাইমস’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, ওই মাতাল ব্যক্তি জাপানের ইয়োকোসুকা শহরের একটি দোকানে ঢুকে রোবটটিকে লাথি মেরে বসেন। তবে রোবটটির উপর নয়, দোকানের এক কর্মচারীর ব্যবহারে ক্ষুদ্ধ হয়ে ওই কাজ করেন আনুমানিক ষাট বছর বয়সি ওই ব্যক্তি।   ওই আকস্মিক হামলায় রোবটটি ক্ষতিগ্রস্থ হলেও সেই কর্মচারী অক্ষত আছেন বলে জানিয়েছে সাইটটি।   লাথি খাওয়ার পর রোবটটি ধীরগতিতে চলাফেরা করছে। আর এর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পেপার নামে পরিচিত ওই রোবটগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে বেশ নিরীহ চেহারা দিয়ে তৈরি করা হয়েছে। মানুষের চেহারা এবং শারীরিক অভিব্যক্তি বিশ্লেষণ করতে সক্ষম রোবটগুলো।

ব্লক করুন unwanted কল,Sms,সহজে Calls Blacklist Pro দিয়ে। Best Call Block App [LATEST]

Image
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম একটি অতি গুরুত্বপূর্ন এবং খুবই জরুরী একটি এপ্স। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা অপরিচিত নাম্বারের সম্মুখীন হন না একথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই ভুক্তভুগি। আর এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি  উপায়  আছে সেটি হল কল ব্লক সার্ভিস। সিম ওপারেটরদের এটা একটি পেইড সার্ভিস।যার জন্য টাকা পে করতে হয়. কিন্তু যারা এন্ড্রয়েড ফোন ইউজ করেন তারা এই সার্ভিসটি ফ্রীই পাবেন  Calls Blacklist Pro  এর মাধ্যমে। এই এপ্সটি হল পেইড একটি এপ্স। নানান গুনের সমাহার এই এপ্সটি. একটি এপ্স দিয়েই আপনে অনেক কাজ করতে পারবেন। যেমন, কল ব্লক, এস এম এস ব্লক ইত্যাদি। তাছাড়া আরো অনেক গুলো ফিচার রয়েছে এই এপ্সটির। This call blocker also boasts some convenient setting options, such as the ability to block private numbers, or to disable notifications. Features Numbers blacklist (blocking incoming calls and SMS) Blocked calls and SMS journal Blocking anonymous (private) numbers Blocking all incoming calls Blockin...

পানি বিশুদ্ধ করবে বই!

Image
অপরিষ্কার পানিকে বিশুদ্ধ করবে নতুন উদ্ভাবিত বাগ-কিলিং বুক। বাগ-কিলিং বুক-এর প্রথম প্রায়োগিক পরীক্ষায় দেখা গেছে, বইটির যে কোনো পাতার মাধ্যমে  অপরিষ্কার পানিকে বিশুদ্ধ করা সম্ভব হচ্ছে।             এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত্র পরীক্ষার যাবতীয় ফলাফল যুক্তরাষ্ট্রের বস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫০তম জাতীয় মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। অভিনব এ বইটির প্রতিটি পাতায় সিলভার বা কপারের ন্যানোপার্টিকেল রয়েছে। এই ন্যানোপার্টিকেল সমৃদ্ধ পাতা অপরিষ্কার পানির সঙ্গে মেশানো মাত্র তা ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করে পানিকে বিশুদ্ধ করতে পারছে। পরীক্ষা চলাকালীন, দক্ষিণ আফ্রিকা, ঘানা এবং বাংলাদেশের পানি বিশুদ্ধ করতে এই বইয়ের পাতা ব্যবহার করা হয়েছে বলেই জানিয়েছে বিবিসি।   পিটসবার্গের কার্নেগি মেলন ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক টেরি ড্যানকোভিচ এই পানি-বিশুদ্ধকরণ বইটির উদ্ভাবক। এ প্রসঙ্গে ড্যানকোভিচ বলেছেন, “এটি মূলত উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি করা হয়েছে। বইটির মাধ্যমে পানি বিশুদ্ধ করতে ব্...

জবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, আবেদন শুরু ২৯ আগস্ট

Image
জবি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ আগস্ট থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৯ আগস্ট বেলা ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবে। যে কোনো দিন যে কোনো সময়ে আবেদন করা যাবে। উল্লেখ্য, ৯ অক্টোবর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর শুক্রবার ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd) থেকে জানা যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

অ্যানড্রয়েডের নতুন ভার্সন ‘মার্সম্যালো’

Image
 গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আসছে। নুতন ভার্সনের নাম ‘মার্সম্যালো’। খুব শিগগিরিই এটা চালু করা হবে। অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন ছিল ললিপপ ৫.০। বর্তমান ভার্সনটি ৬.০। গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম রাখার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলে। অ্যানড্রয়েডের আর্গের ভার্সনগুলোর নাম ছিল আইসক্রিম স্যান্ডউইচ (৪.০), জেলিবিন(৪.১), কিটক্যাট(৪.৪) এবং ললিপপ(৫.০)। ‘মার্সম্যালো’ হল এক ধরণের ক্যান্ডি। সেগুলো চিনি থেকে উৎপাদন করা হয়। এগুলো খুব ছোট আকারের ক্যান্ডি। অ্যানড্রয়েডের নতুন ভার্সন নিয়ে গুগলের পণ্য ব্যবস্থাপক জামাল এসন এক ব্লগ পোস্টে জানান, যেসব ডেভেলপার কিংবা অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপের উন্নয়ন করতে চান তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অ্যানড্রয়েডের নতুন ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে। এতে আছে ফিংগার প্রিন্ট সেন্সর এবং পাওয়ার সেভিং মোড। মার্সম্যালোতে অ্যাপ ইনস্টল এবং হালনাগাদের ক্ষেত্রে ‘পারমিশন’ মডেল যুক্ত হচ্ছে। সারা পৃথিবীতে বর্তমানে ৮০ শতাংশ স্মার্টফোন গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে অনেক...

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ইন্টারনেট!

Image
  আবর্জনার বিনিময়ে ওয়াইফাই ইন্টারনেট। এমন বিনিময় প্রথার খবর কেউ কোন দিন শুনেছেন বলে মনে হয় না। কিন্তু ঘটনা সত্যি। পরিবেশের উপর সচেতনতা তৈরি করতে ভারতের দুই তরুণ অভিনব বিনিময় প্রথা চালু করেছেন । তারা একটি ওয়াইফাই ট্র্যাশ বিন তৈরি করেছে। যেখানে ময়লা  ফেললেই ওয়াইফাই ব্যবহারের জন্য একটি চিরকুট বেরিয়ে আসবে। এই দুই তরুণের বাস ভারতের মুম্বাইয়ে। একজনের নাম প্রতীক আগরওয়াল। অন্যজন হলেন রাজ দেশাই। রাজ কম্পিউটার প্রোগ্রামার। এই দুই বন্ধু মিলেই উদ্যোগ শুরু করেছেন। প্রতীক বলেন, ‘ফিনল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষ কতটা সচেতন। তবে এ দেশে তেমনটা নয়। এই ভাবনা থেকেই আমরা ঠিক করি এমন কিছু করব যাতে লোকজন নিজেদের বাড়ি এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখেন। তাই এই ট্র্যাশ বিন চালু করি।’ যখনই এই ট্র্যাশ বিনে কেউ ময়লা-আবর্জনা ফেলবেন। ঠিক তখনই বিন থেকে একটা চিরকুট বেরিয়ে আসবে। এই চিরকুটে ওয়াইফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয় কোড দেওয়া থাকবে। তাদের এই উদ্যোগের পেছনের রয়েছে লম্বা একটা গল্প। দুই বন্ধু মিলে একবার এ...

ফেসবুক স্বাস্থ্যের জন্য উপকারী!

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের নানা নেতিবাচক দিক নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফেসবুক আসক্তির কারণে বিষাদগ্রস্ততা, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, সামাজিক বিচ্ছিন্নতাসহ নানা সমস্যার কথা এতোদিন শুনা গেছে। কিন্তু সর্বশেষ এক মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে, এর ভালো দিকও আছে। যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির গবেষকরা ২৩ থেকে ৬৮ বছর বয়সী ২০ জন ফেসবুক ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে এমন ফলাফল পেয়েছেন।। এতে দেখা গেছে হতাশা, উদ্বিগ্নতা, বায়পোলার ডিজর্ডার (চোখের সমস্যা), সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের ফেসবুক ব্যবহারে মানসিক উন্নতি ঘটে। গবেষক দলের প্রধান কেলিন হাওয়ার্ড বলেন, মানসিক রোগ প্রতিরোধে ফেসবুকের যেমন অবদান রয়েছে, তেমনি ফেসবুক ব্যবহারে মানসিক রোগের মাত্রা আরো বেড়েও যেতে পারে। এটা নির্ভর করে আপনি কীভাবে এটি ব্যবহার করছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের অনেকে বলেছেন, ফেসবুকে অন্যের সঙ্গে যোগাযোগ করে, নিজের কথাগুলো অন্যকে জানাতে পেরে, ছবি কিংবা স্ট্যাটাসে কারো লাইক, কমেন্টস পেয়ে তাদের মানসিক অবস্থার উন্নতি ঘটেছে। তবে, মানসিক রোগের কারণে যাদের মনোবৈকল্য ঘটেছে তারা ফেসবুককে সম...

মানুষের মস্তিষ্ক তৈরি করলো বিজ্ঞানীরা

 এই প্রথম ল্যাবরেটরিতে মানব মস্তিষ্ক তৈরি করতে সমর্থ হয়েছে বিজ্ঞানীরা। আর সেই মস্তিষ্ক অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতো দেখতে। পাঁচ সপ্তাহ বয়সী ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে। এর মধ্যে যে নিউরোনগুলো থাকার কথা তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। এর ফলে অ্যালঝেইমারস, পারকিনসনস, অটিজমের মতো অনেক রোগ সম্পর্কে আরো ভালোভাবে জানা যাবে এবং তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ছোট আকৃতির এ মস্তিষ্কটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনে আনন্দ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের পথ খুঁজছি। আর সেই প্রয়াসেরই ফলস্বরূপ এই মস্তিষ্ক গঠনে সক্ষম হয়েছি। আশা করি, এর ফলে আমাদের উদ্দেশ্য সফল হবে।

বিড়াল হত্যায় থানায় মামলা, অনশনের হুমকি

লেডিকেনির সঙ্গে বেশ ভাব হয়েছিল ওয়ানের৷ লেডিকেনিও পুরনো প্রেমিককে ছেড়ে ওয়ানকেই গুরুত্ব দিচ্ছিল।  দু'জনে সারাক্ষণ একে অন্যের সঙ্গে ঘুরঘুর করত৷ গত ১২ তারিখও লেডিকেনির সঙ্গেই ঘর থেকে বেরিয়েছিল ওয়ান৷ তবে আর ফেরেনি৷ পাঁচদিন পর পাশের নির্মীয়মাণ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার থ্যাঁতলানো নিথর দেহ৷ ওয়ান আসলে ১০ মাসের একটি ফুটফুটে বিড়াল৷ পাটুলি এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের আদর-যত্নেই বড় হয়ে উঠছিল সে৷ তার অকালমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন ডিভাসহেভেন নামে ওই পশুপ্রেমী সংগঠনের কর্তারা৷ সৈকত ও সুদীপা সরকার৷ ওয়ানের মৃত্যুর পর পাটুলি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন তারা৷ গত সোমবার বেলগাছিয়া পশু হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে ওয়ানের মৃতদেহের৷ যদিও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ রোববার বৈষ্ণবঘাটা-পাটুলি মেলার মাঠের পাশে আয়োজিত ওয়ানের শোক এবং প্রতিবাদসভায় দাঁড়িয়ে বিচারের জন্য শেষ পর্যন্ত যাওয়ার অঙ্গীকার করলেন সেই দম্পতি৷ জানালেন, প্রয়োজনে অনশনেও বসতে পারেন তারা৷ কালো মেঘে ঢাকা থমথমে কলকাতার দক্ষিণ প্রান্তের পাটুলি মাঠ যেন তখন আরও বেশি থমথমে৷ ছোট্ট স্টেজে লাগানো মাইক৷ লাল কাপড়ে সাঁটা কি...

রিকশাচালকের মেয়ের সঙ্গে প্রেম-বিয়ে, অতপর...

মাদারীপুরে মেয়ের বাবা রিকশা চালাক, মা গৃহকর্মী। মা কাজ করেন এক চিকিৎসকের বাসায়। মায়ের কাজে প্রক্সি দিতে অথবা মায়ের সাথে সেই বাসায় মেয়েও দু-একবার গেছেন। এই মেয়ের সঙ্গে দেখা চিকিৎসকের ছেলের। দেখা থেকে ভালো লাগা, তার পরে ভালো লাগা থেকে প্রেম। প্রেমের পর বিয়ে। যদিও বিয়েটা মানতে পারেনি চিকিৎসক পরিবার। ছেলেকে তারা গোপনে আরেকটি বিয়ে দেন। এরপর শুরু হয় ওই মেয়ের ওপর নির্যাতন। শ্বশুর-শাশুড়ি মেরে মেয়েটিকে রাস্তায় ফেলে দিয়ে আসেন। স্থানীয়, হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাজির হাওলা গ্রামের আওলিয়া বাড়ির রিকশাচালক বাদল হাওলাদার। তার মেয়ে হাবিবা আক্তার (১৯)। হাবিবার সঙ্গে একই উপজেলার ২ নম্বর শকুনী এলাকার আকিবুল রহমান আকিবের (২৪) প্রেমের সম্পর্ক হয়। আকিবের বাবা ডা. মাহাবুব রহমান সেলিম মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা। হাবিবার মা রহিমা বেগম ওই চিকিৎসকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে স্থানীয়রা মিলে ওদের বিয়ে দেয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন হাবিবাকে নানাভাবে অত্যাচার করে আসছিলেন। তালাক দেওয়ার জন্য...

জিপি সিমে নিয়ে নিন ১০ জিবি মাত্র ১০৬ টাঁকায় (screenshot সহ)

Image
গ্রামীনফোনের নতুন একটা সিম, যা কিছুদিন আগে একটিভ হইছে। সংযোগ মূল্য:১১০ টাকা সিমে ৫০ টাকা থাকবে যেভাবে ১০ জিবি নিতে হবে ১.এবারে *500*91# ডায়েল করুন। ২.প্রথমে নিচের মত মেসেজ রিপ্লে দিবে Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet) internet pack will be activated soon at only Tk 9 (+VAT & SD), Please wait for the confirmation SMS তারপর এই রকম আরেকটা মেসেজ পাবেন এবং ১ জিবি ফেসবুক ডেটা ও আরও ১ Dear customer, you have received your desired Internet volume with other value added services if applicable for your request and charged Tk 0.0 (including VAT & SD). Dial *567# to check balance and expiry date. After using your full internet balance, you maybe charged 0.01 tk/10KB if applicable. এবার ডিফল্ট ডেটা একাউন্টে যোগ হবে।একাউন্ট থেকে কেটে নিবে ১০.৬৬ টাকা এখন উপরের একই নিওম আরও ১০ বার করতে থাকুন। পেয়ে গেলেন, আছারা আপনি প্রতি স্টেপে মোট আরও ১০ জিবি ডেটা পাবেন কেবলমাত্র ফেসবুক ব্যবহারের জন্য যেটা চেক করবেন *566*1# দিয়ে এবং ডিফল্ট ডেটা চেক করবেন *566*10# দিয়ে। এমবি ...