ক্ষোভ ঝাড়তে রোবটকে লাথি!

‘জাপান টাইমস’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, ওই মাতাল ব্যক্তি জাপানের ইয়োকোসুকা শহরের একটি দোকানে ঢুকে রোবটটিকে লাথি মেরে বসেন। তবে রোবটটির উপর নয়, দোকানের এক কর্মচারীর ব্যবহারে ক্ষুদ্ধ হয়ে ওই কাজ করেন আনুমানিক ষাট বছর বয়সি ওই ব্যক্তি।  
ওই আকস্মিক হামলায় রোবটটি ক্ষতিগ্রস্থ হলেও সেই কর্মচারী অক্ষত আছেন বলে জানিয়েছে সাইটটি।  
লাথি খাওয়ার পর রোবটটি ধীরগতিতে চলাফেরা করছে। আর এর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পেপার নামে পরিচিত ওই রোবটগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে বেশ নিরীহ চেহারা দিয়ে তৈরি করা হয়েছে। মানুষের চেহারা এবং শারীরিক অভিব্যক্তি বিশ্লেষণ করতে সক্ষম রোবটগুলো।

Comments

Popular posts from this blog

বিড়াল হত্যায় থানায় মামলা, অনশনের হুমকি

পানি বিশুদ্ধ করবে বই!

জবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, আবেদন শুরু ২৯ আগস্ট