মানুষের মস্তিষ্ক তৈরি করলো বিজ্ঞানীরা

 এই প্রথম ল্যাবরেটরিতে মানব মস্তিষ্ক তৈরি করতে সমর্থ হয়েছে বিজ্ঞানীরা। আর সেই মস্তিষ্ক অনেকটা পেনসিল বক্সে থাকা ইরেজারের মতো দেখতে।
পাঁচ সপ্তাহ বয়সী ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে। এর মধ্যে যে নিউরোনগুলো থাকার কথা তার ৯৯ শতাংশই ল্যাবরেটরিতে তৈরি মস্তিষ্কে রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।
এর ফলে অ্যালঝেইমারস, পারকিনসনস, অটিজমের মতো অনেক রোগ সম্পর্কে আরো ভালোভাবে জানা যাবে এবং তা সহজেই নিরাময় করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
ছোট আকৃতির এ মস্তিষ্কটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনে আনন্দ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগ নিরাময়ের পথ খুঁজছি। আর সেই প্রয়াসেরই ফলস্বরূপ এই মস্তিষ্ক গঠনে সক্ষম হয়েছি। আশা করি, এর ফলে আমাদের উদ্দেশ্য সফল হবে।

Comments

Popular posts from this blog

পানি বিশুদ্ধ করবে বই!

বিড়াল হত্যায় থানায় মামলা, অনশনের হুমকি

জবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, আবেদন শুরু ২৯ আগস্ট