Posts

সব চেয়ে সহজ ভাবে রুট করুন আপনার এন্ড্রয়েড ফোন

Image
এক সময় এন্ড্রয়েড ফোন রুট করা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন রুট করাটা অনেক সহজতর ব্যাপার হয়েগেছে। আমি আপনাদের আজকে ০৩ টি উপায়ে রুট করার কৌশল দেখাবো। ০২ টি পদ্ধতি দেখাবো কিভাবে কম্পিউটার ছাড়াও আপনার নিজস্ব মোবাইলের মাধ্যমে রুট করতে হয়। আর ৩য় পদ্ধতীতে দেখাবো কম্পিউটার দিয়ে কিভাবে এন্ড্রয়েড মোবাইল রুট করতে হয়। ০৩ টি পদ্ধতিই খুব সহজ এবং নিরাপদ। যার যার চাহিদামত কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আপনার প্রিয় এন্ড্রয়েড মোবাইলটি-কে রুট করে নিতে পারবেন। যাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই তারা চাইবে মোবাইলের সাহায্যে রুট করে নিতে। আর যাদের কম্পিউটার আছে তারা ইচ্ছা করলে ০৩ টির মধ্যে যে কোন একটি উপায়ে রুট করে নিতে পারবেন। সবার চাহিদার কথা ভেবে আমি আপনাদের জন্য এই তিনটি পদ্ধতি একসাথে শেয়ার করে দিলাম। তবে আমার পরামর্শ হচ্ছে যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই কম্পিউটার এর মাধ্যমে রুট করে নিবেন। কারণ কম্পিউটার এর মাধ্যমে রুট করা সবচেয়ে সহজ এবং নিরাপদ। রুট কি? শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিন...

ক্ষোভ ঝাড়তে রোবটকে লাথি!

‘জাপান টাইমস’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, ওই মাতাল ব্যক্তি জাপানের ইয়োকোসুকা শহরের একটি দোকানে ঢুকে রোবটটিকে লাথি মেরে বসেন। তবে রোবটটির উপর নয়, দোকানের এক কর্মচারীর ব্যবহারে ক্ষুদ্ধ হয়ে ওই কাজ করেন আনুমানিক ষাট বছর বয়সি ওই ব্যক্তি।   ওই আকস্মিক হামলায় রোবটটি ক্ষতিগ্রস্থ হলেও সেই কর্মচারী অক্ষত আছেন বলে জানিয়েছে সাইটটি।   লাথি খাওয়ার পর রোবটটি ধীরগতিতে চলাফেরা করছে। আর এর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পেপার নামে পরিচিত ওই রোবটগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে বেশ নিরীহ চেহারা দিয়ে তৈরি করা হয়েছে। মানুষের চেহারা এবং শারীরিক অভিব্যক্তি বিশ্লেষণ করতে সক্ষম রোবটগুলো।

ব্লক করুন unwanted কল,Sms,সহজে Calls Blacklist Pro দিয়ে। Best Call Block App [LATEST]

Image
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম একটি অতি গুরুত্বপূর্ন এবং খুবই জরুরী একটি এপ্স। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা অপরিচিত নাম্বারের সম্মুখীন হন না একথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই ভুক্তভুগি। আর এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি  উপায়  আছে সেটি হল কল ব্লক সার্ভিস। সিম ওপারেটরদের এটা একটি পেইড সার্ভিস।যার জন্য টাকা পে করতে হয়. কিন্তু যারা এন্ড্রয়েড ফোন ইউজ করেন তারা এই সার্ভিসটি ফ্রীই পাবেন  Calls Blacklist Pro  এর মাধ্যমে। এই এপ্সটি হল পেইড একটি এপ্স। নানান গুনের সমাহার এই এপ্সটি. একটি এপ্স দিয়েই আপনে অনেক কাজ করতে পারবেন। যেমন, কল ব্লক, এস এম এস ব্লক ইত্যাদি। তাছাড়া আরো অনেক গুলো ফিচার রয়েছে এই এপ্সটির। This call blocker also boasts some convenient setting options, such as the ability to block private numbers, or to disable notifications. Features Numbers blacklist (blocking incoming calls and SMS) Blocked calls and SMS journal Blocking anonymous (private) numbers Blocking all incoming calls Blockin...

পানি বিশুদ্ধ করবে বই!

Image
অপরিষ্কার পানিকে বিশুদ্ধ করবে নতুন উদ্ভাবিত বাগ-কিলিং বুক। বাগ-কিলিং বুক-এর প্রথম প্রায়োগিক পরীক্ষায় দেখা গেছে, বইটির যে কোনো পাতার মাধ্যমে  অপরিষ্কার পানিকে বিশুদ্ধ করা সম্ভব হচ্ছে।             এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত্র পরীক্ষার যাবতীয় ফলাফল যুক্তরাষ্ট্রের বস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২৫০তম জাতীয় মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। অভিনব এ বইটির প্রতিটি পাতায় সিলভার বা কপারের ন্যানোপার্টিকেল রয়েছে। এই ন্যানোপার্টিকেল সমৃদ্ধ পাতা অপরিষ্কার পানির সঙ্গে মেশানো মাত্র তা ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করে পানিকে বিশুদ্ধ করতে পারছে। পরীক্ষা চলাকালীন, দক্ষিণ আফ্রিকা, ঘানা এবং বাংলাদেশের পানি বিশুদ্ধ করতে এই বইয়ের পাতা ব্যবহার করা হয়েছে বলেই জানিয়েছে বিবিসি।   পিটসবার্গের কার্নেগি মেলন ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক টেরি ড্যানকোভিচ এই পানি-বিশুদ্ধকরণ বইটির উদ্ভাবক। এ প্রসঙ্গে ড্যানকোভিচ বলেছেন, “এটি মূলত উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি করা হয়েছে। বইটির মাধ্যমে পানি বিশুদ্ধ করতে ব্...

জবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, আবেদন শুরু ২৯ আগস্ট

Image
জবি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ আগস্ট থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৯ আগস্ট বেলা ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবে। যে কোনো দিন যে কোনো সময়ে আবেদন করা যাবে। উল্লেখ্য, ৯ অক্টোবর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর শুক্রবার ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd) থেকে জানা যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

অ্যানড্রয়েডের নতুন ভার্সন ‘মার্সম্যালো’

Image
 গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আসছে। নুতন ভার্সনের নাম ‘মার্সম্যালো’। খুব শিগগিরিই এটা চালু করা হবে। অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন ছিল ললিপপ ৫.০। বর্তমান ভার্সনটি ৬.০। গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম রাখার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলে। অ্যানড্রয়েডের আর্গের ভার্সনগুলোর নাম ছিল আইসক্রিম স্যান্ডউইচ (৪.০), জেলিবিন(৪.১), কিটক্যাট(৪.৪) এবং ললিপপ(৫.০)। ‘মার্সম্যালো’ হল এক ধরণের ক্যান্ডি। সেগুলো চিনি থেকে উৎপাদন করা হয়। এগুলো খুব ছোট আকারের ক্যান্ডি। অ্যানড্রয়েডের নতুন ভার্সন নিয়ে গুগলের পণ্য ব্যবস্থাপক জামাল এসন এক ব্লগ পোস্টে জানান, যেসব ডেভেলপার কিংবা অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপের উন্নয়ন করতে চান তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অ্যানড্রয়েডের নতুন ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে। এতে আছে ফিংগার প্রিন্ট সেন্সর এবং পাওয়ার সেভিং মোড। মার্সম্যালোতে অ্যাপ ইনস্টল এবং হালনাগাদের ক্ষেত্রে ‘পারমিশন’ মডেল যুক্ত হচ্ছে। সারা পৃথিবীতে বর্তমানে ৮০ শতাংশ স্মার্টফোন গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে অনেক...

ডাস্টবিনে ময়লা ফেললেই ফ্রি ইন্টারনেট!

Image
  আবর্জনার বিনিময়ে ওয়াইফাই ইন্টারনেট। এমন বিনিময় প্রথার খবর কেউ কোন দিন শুনেছেন বলে মনে হয় না। কিন্তু ঘটনা সত্যি। পরিবেশের উপর সচেতনতা তৈরি করতে ভারতের দুই তরুণ অভিনব বিনিময় প্রথা চালু করেছেন । তারা একটি ওয়াইফাই ট্র্যাশ বিন তৈরি করেছে। যেখানে ময়লা  ফেললেই ওয়াইফাই ব্যবহারের জন্য একটি চিরকুট বেরিয়ে আসবে। এই দুই তরুণের বাস ভারতের মুম্বাইয়ে। একজনের নাম প্রতীক আগরওয়াল। অন্যজন হলেন রাজ দেশাই। রাজ কম্পিউটার প্রোগ্রামার। এই দুই বন্ধু মিলেই উদ্যোগ শুরু করেছেন। প্রতীক বলেন, ‘ফিনল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষ কতটা সচেতন। তবে এ দেশে তেমনটা নয়। এই ভাবনা থেকেই আমরা ঠিক করি এমন কিছু করব যাতে লোকজন নিজেদের বাড়ি এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখেন। তাই এই ট্র্যাশ বিন চালু করি।’ যখনই এই ট্র্যাশ বিনে কেউ ময়লা-আবর্জনা ফেলবেন। ঠিক তখনই বিন থেকে একটা চিরকুট বেরিয়ে আসবে। এই চিরকুটে ওয়াইফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয় কোড দেওয়া থাকবে। তাদের এই উদ্যোগের পেছনের রয়েছে লম্বা একটা গল্প। দুই বন্ধু মিলে একবার এ...